- - -

এনসিটি ও লালদিয়ার চর ইজারার ষড়যন্ত্রের বিরুদ্ধে চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সমাবেশ

Print News

এনসিটি ও লালদিয়ার চর ইজারার ষড়যন্ত্রের বিরুদ্ধে
চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সমাবেশ

চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ গতকাল ১৯ সেপ্টেম্বর শুক্রবার বিকাল পাঁচ টায় মাঝিরঘাটস্থ বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন রেজি নং বি ২১৪৩ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি এম নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ন সাধারণ সম্পাদক মো আকতার জামাল মাস্টারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান মাষ্টার, বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম শামসুল হক, চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মো. সেলিম মাষ্টার, আবু তাহের মাস্টার, সাংগঠনিক সম্পাদক মো আজগর হোসেন তালুকদার, কোষাধ্যক্ষ ইন্জিনিয়ার জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক খলিল সিকদার, সদস্য সাজ্জাদ হোসেন জনি, হেলান মৃধা, আব্দুর ছবুর, নির্মাণ শ্রমিক নেতা জসিম উদ্দিন, লবণ মাঠ শ্রমিক নেতা ইয়াহিয়া খান, শামসুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় জল পরিবহন কার্গো ট্রলার শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আব্দুল কাদের সারেং, দোকান মালিক শ্রমিক ইউনিয়ন নেতা লিটন চৌধুরী প্রমূখ।

সভায় বক্তারা বলেন চট্টগ্রাম নিউমুরিং কন্টেনার টার্মিনাল দেশের অর্থনীতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ। এটিকে গোপন চুক্তির মাধ্যমে বিদেশি মালিকানাধীন কোম্পানির হাতে তুলে দেওয়ার পাঁয়তারা জাতীয় স্বার্থ বিরোধী এবং শ্রমিক স্বার্থবিরোধী এক গভীর ষড়যন্ত্র। তাঁরা লালদিয়ার চরকে মার্স্ক এর নিকট ইজারা দেওয়ার সিদ্ধান্তেরও সমালোচনা করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa