- - -

এডিসি মাহমুদ হাসান আর নেই

Print News

এডিসি মাহমুদ হাসান আর নেই

 

রংপুর মেট্রোপলিটন পুলিশে (আরপিএমপি) কর্মরত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আল মাহমুদ হাসান গতকাল ২৬ অক্টোবর বিকেলে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৪৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম মো. আল মাহমুদ হাসান ২০১০ সালের ১ ডিসেম্বর ২৮তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। চাকরি জীবনে তিনি নীলফামারী, বান্দরবান, চট্টগ্রাম ও কুড়িগ্রাম জেলা, রেলওয়ে পুলিশে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
তিনি ১৯৭৭ সালের ১২ মার্চ লালমনিহাট জেলার সদর থানাধীন গার্ডপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

মরহুমের নামাজে জানাজা আজ রাত ৮টায় রাজারবাগ পুলিশ লাইন্সে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, মরহুমের সহকর্মী এবং আত্মীয়-স্বজন অংশ নেন।
জানাজা শেষে একটি সুসজ্জিত পুলিশ দল মরহুমকে ফিউনারেল গার্ড প্রদান করেন।

মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পক্ষে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান। এছাড়া বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।

. আল মাহমুদ হাসানের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে আইজিপি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa