- - -

এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের রোগমুক্তি কামনায় চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের দোয়া মাহফিলে- এ এম নাজিম উদ্দিন গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ থেকে দেশকে পাহারা দিতে হবে

Print News

এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের রোগমুক্তি কামনায়
চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের দোয়া মাহফিলে- এ এম নাজিম উদ্দিন
গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ থেকে দেশকে পাহারা দিতে হব

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের উদ্যোগে বিএনপি চেয়ারপারসেন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারি শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের অসুস্থতায় তার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় শ্রমিক সম্পাদক চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ এম নাজিম উদ্দিন, শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, শ্রমিক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, মোহাম্মদ নুরুল ইসলাম নাসিম, সহ সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজির শেখ নুরুল্লাহ বাহার, শ্রমিক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক একে আজাদ, শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স ম জামাল উদ্দিন, সোলমান আলী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মনজুরুল ইসলাম মঞ্জু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবুল, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইদ্রিস মিয়া, সহ-সভাপতি শফিকুর ইসলাম চেয়ারম্যান, সহ-সভাপতি মমতাজ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হারুন, চট্টগ্রাম মহানগরের সাবেক সভাপতি তাহের আহমদ, ডক শ্রমিক দলের সভাপতি শ্রমিক দলের সাবেক সদস্য তসলিম হোসেন সেলিম, সহ সম্পাদক আবুল কালাম, ইব্রাহিম ফরাজী, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার, দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, শিক্ষা ও গবেষণা সম্পাদক এডভোকেট ইকবাল হোসেন, যুব বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান বিপ্লব, ডাক্তার মহসিন খান তরুণ প্রমুখ। এ সময় মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয় সংলগ্ন মসজিদের খতিব, মাওলানা হাফেজ এহসানুল ঘশ। মহান আল্লাহর দরবারে মুনাজাতের মাধ্যমে দোয়া করেন এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের রোগমুক্তি ও বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের যারা অসুস্থ সমস্ত নেতৃবৃন্দ তাদের সুস্থতা কামনা করা হয়। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ও আরাফাত প্রমাণ কোকো সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। দেশ ও জাতির মঙ্গল কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। এ সময় এ এম নাজিম উদ্দিন বলেন, এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস গণতন্ত্র মুক্তির আন্দোলনের অগ্রগামী একজন সৈনিক। বাংলাদেশের আপামর শ্রমিক জনতাকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, ভোটের অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশব্যাপী অগ্রণী ভূমিকা রেখেছেন। এই কারণে শ্রমিক জনতা স্বৈরশাসক পেশীজমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছেন। এখনো শ্রমিক জনতার গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ থেকে দেশকে পাহারা দিতে হবে।

ছবির ক্যাপশন: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের রোগমুক্তি কামনায় চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের দোয়া মাহফিল।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa