- - -

একুশে আগস্ট মামলার সকল আসামিকে খালাসের ঘটনায় ইতালী আওয়ামী লীগের নিন্দা ও প্রতিবাদ

Print News

একুশে আগস্ট মামলার সকল আসামিকে খালাসের ঘটনায় ইতালী আওয়ামী লীগের নিন্দা ও প্রতিবাদ

 

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ পুরো আওয়ামী লীগের নেতৃবৃন্দকে হত্যার মাধ্যমে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার লক্ষ্যে ২০০৪ সালের ২১শে আগস্ট যে নারকীয় গ্রেনেড হামলা চালিয়ে নারীনেত্রী আইভি রহমানসহ ২৪ জনকে হত্যা করেছিল এবং এক হাজারেরও অধিক আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক আহত হয়ে শরীরে এখনও স্প্রিন্টারের দুঃসহ যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে, সেই একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিচারিক আদালতে দন্ডিত সকল আসামিকে সংবিধান, আইন ও সকল বিচারিক রীতিনীতি লংঘন করে সম্পূর্ণ অবৈধভাবে খালাস করে দেয়ার বিরুদ্ধে তীব্র নিন্দা, ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছি।

ইতালি আওয়ামী লীগ মনে করে, বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও বিচার বিভাগের ইতিহাসে এটি একটি জঘন্য ও ঘৃণ্যতম কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের গণপরিষদে জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে যে পবিত্র সংবিধান রচিত হয়েছিল, তাতে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার, সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। আজ একুশে আগস্ট মামলার দন্ডপ্রাপ্ত ৪৯ জন আসামির সকলকে খালাস করে এই অসাংবিধানিক ও অবৈধ তথাকথিত অন্তর্র্বতী সরকার, পবিত্র সংবিধানের ওপর কুঠারাঘাত করল। আমরা ভয়ানক একুশে আগস্ট গ্রেনেড হামলার বিচার বন্ধের এই অশুভ তৎপরতার বিরুদ্ধে তীব্র নিন্দা, ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছি।

জয় বাংলা ,
জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa