
একা যে পথে
আরিফ চৌধুরী
সৌরভ ছড়াতে ছড়াতে
ফুলের গন্ধে ভরে উঠে
মানুষের মন,
ফুলতো নিজেই ছড়ায় সুগন্ধ
আপন স্বপ্ন ধারণ করে
স্বপ্ন ছোঁয়ার দিনে সুন্দর
জীবনের হাতছানিতে
এ কেমন কষ্ট
এসে ভীড় করে
দেখায় অনিশ্চিত পথের দিশা।
টান টান জীবনের ভাঙাগড়ায়,
একা যে পথের সম্ভাবনার
দুয়ার থেকে ফিরে আসতে কে ইশারায় ডাকে
চোখে মুখে অনিন্দিত স্বপ্নের ডানায় ভর করে কভু পিছনে ফেরা হয়না,
এভাবে কেন তবে স্বপ্ন ভেঙে যায়,
দু’চোখের দৃষ্টিসীমায় কে
দোলায় কালো পতাকা,
জীবনের পথচলা থেকে
অচিনপূরে যেতে ডাক দেয়
কে ইশারায়,
ধূসর তমস নির্জন রাতে শেষ ট্রেন
এসে দাঁড়ায় ইষ্টিশনে, দেয় হুইসেল
থাকে কার অপেক্ষায়।
![]()









