- - -

একজন ভালো খেলোয়ার সহজেই সারা বিশ্বব্যাপি পরিচিত লাভ করতে পারে

Print News

চট্টগ্রাম কর আইনজীবী সমিতির বার্ষিক ফুটবল ফাইনাল প্রতিযোগিতায় এম. মালেক:
একজন ভালো খেলোয়ার সহজেই সারা বিশ্বব্যাপি
পরিচিত লাভ করতে পারে

গত ১৯ অক্টোবর শনিবার বিকাল ৪ ঘটিকার সময় চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে চট্টগ্রাম কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া উৎসব কমিটির উদ্যোগে জাকঝমকভাবে বার্ষিক ক্রীড়া উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সমিতির সভাপতি মো. আবু তাহেরের সভাপতিত্বে এবং উৎসব কমিটির আহ্বায়ক সনজয় আচার্য্যরে সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক দৈনিক আজাদীর সম্পাদক লায়ন এম এ মালেক। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক বাকাউল্লাহ চৌধুরী ইরান, সহ সভাপতি এড. এহেতেসামুল আলম চৌধুরী পাপ্পু, সাবেক সভাপতি এড. ওমর ফারুক, সাবেক সাধারণ সম্পাদক এড. সোলেমান, মো. আবুল কালাম, সাবেক যুগ্ম সম্পাদক সরোয়ার আলম ভূঁইয়া শিমুল, সাবেক যুগ্ম সম্পাদক এড. ইমাম উদ্দিন, চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক চৌধুরী খালেদ বিন সরোয়ার জনি, এড. মো: হারুন-অর-রশীদ মজুমদার, এড. আসাদুজ্জামান সাগর, কার্যকরী সদস্য ইউসুফ, ছাইদুল হক মজুমদার, নোমান রেজা, দিদারুল আলম রনি প্রমুখ। খেলায় যমুনা টীম মেঘনা টীমকে ৩-০ গোলে পরাজিত করে। যমুনার টীম ম্যানেজার চৌধুরী খালেদ বিন সরোয়ার জনি ও মেঘনার টীম ম্যানেজার রিংকু দত্ত। ধারা ভাষ্যকারের দায়িত্ব পালন করেন কর আইনজীবী তৌহিদুল ইসলাম। রেফারির দায়িত্ব পালন করেন ফিফার রেফারি খোরশেদ আলম। ম্যাচের এক পর্যায়ে যমুনা টীমের খেলোয়ার তাপস গোল দিয়ে আনন্দের সাথে জার্সি খোলার প্রদর্শনের কারণে তাকে হলুদ কার্ড দেখান রেফারি। মাঠে সেরা খেলোয়ার হিসেবে পুরস্কার পেলেন যমুনা টীমের মোরশেদ জাহান, তাপস চক্রবর্তী, মাসুদ আহমেদ। সেরা গোলকিপার হিসেবে পুরস্কার অর্জন করেন এড. গোকূল চন্দ্র সিংহ রায়, সেরা গোলদাতা মিফতাহুল জাহান। প্রধান অতিথির বক্তব্যে একুশে পদকপ্রাপ্ত লায়ন এম এ মালেক বলেন, লাল সবুজের পতাকা আমার গর্ব, আমার অহংকার। কর আইনজীবীরা দেশের উন্নয়নে অংশীজন। রাষ্ট্র কোষাগারে রাজস্ব আদায়ের ক্ষেত্রে কর আইনজীবীদের ভূমিকা অপরিসীম। খেলাধুলার মাধ্যমে নিজেদের পরিশুদ্ধ করার জন্য কর আইনজীবীদের বার্ষিক ফুটবল প্রতিযোগিতার ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখবে। একজন ভালো খেলোয়ার সহজেই সারা বিশ্বব্যাপি পরিচিত লাভ করতে পারে। একজন ইতিহাসবিদ বা রাজনীতিবিদ সেভাবে পরিচিত লাভ করতে পারে না। সভাপতির বক্তব্যে আবু তাহের বলেন, কর আইনজীবীরা অতীতে দেশের কল্যাণে ও রাষ্ট্র পরিচালনায় যেভাবে সহযোগিতা করে এসেছে আজকে সমিতির মাধ্যমে এই খেলাধুলা অংশগ্রহণ করে নিজের গর্বের পরিচয় অর্জন করেন। বিশেষ অতিথি সাধারণ সম্পাদক বাকাউল্লাহ চৌধুরী ইরান বলেন, একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদীর সম্পাদক এম. এ মালেক একজন জনকল্যাণকর মানবসেবক। তিনি আমাদের আমাদের অনুষ্ঠানে এসে আমাদেরকে ধন্য করলেন এবং আমাদের সম্মানিত আইনজীবী স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করায় সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিশেষে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa