- - -

এইচএসসি পরীক্ষা: ঘোড়াঘাটে প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে ১২১৯ শিক্ষার্থী।

Print News

এইচএসসি পরীক্ষা: ঘোড়াঘাটে প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে ১২১৯ শিক্ষার্থী

দিনাজপুরের ঘোড়াঘাটে এইচএসসি সমমানের পরীক্ষায় ১২১৯ জন পরীক্ষার্থী অংশ নিতে যাচ্ছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে উপজেলার ৫ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার জানান, চলতি এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১২১৯ জন পরীক্ষা অংশ নেবেন। এর মধ্যে এইচএসসি-ঘোড়াঘাট সরকারি কলেজ কেন্দ্রে ২৫৭ জন, ঘোড়াঘাট মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ২৫৭ জন, রানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ১১৬ জন, আলিম পরীক্ষার্থী উপজেলার রামেশ্বরপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ২০৪ জন । এইচএসসি (বিএমটি) ঘোড়াঘাট কারিগরি মহাবিদ্যালয় কেন্দ্রে ১১২ জন, ঘোড়াঘাট মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ৪৭ জন ও পুড়ইল ডুগডুগীহাট টেকনিক্যাল এন্ড বিএম কলেজ কেন্দ্রে ২২৬জন ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ রুবানা তানজিন জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করতে ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa