
ঊষার আলো তরুণ একতা সংঘের বৃক্ষ রোপণ কর্মসূচি সম্পন্ন
‘গাছ লাগান পরিবেশ বাচান’ এই স্লোগানে
নাজিরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডস্থ খাছ মুহাম্মদ তালুকদার বাড়ীর যুবকের নিয়ে গঠিত ঊষার আলো তরুণ একতা সংঘের উদ্যোগে বৃক্ষ রোপণ করা হয়েছে।
শুক্রবার (১১ আগস্ট) বৃক্ষ রোপণ কর্মসূচিতে
সভাপতিত্ব করেন নাজিরহাট বাজারের ব্যবসায়ী ও ঊষার আলো তরুণ একতা সংঘের উপদেষ্টা মোঃ মোজাম্মেল হোসেন নাদিম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ- সম্পাদক মোঃ শাহেদ আলম তানবীর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী ও সাবেক ছাত্রলীগ নেতা মোঃ ইসমাইল আরফাত সাকিব।
ঊষার আলো তরুণ একতা সংঘের অর্থ সম্পাদক মোহাম্মদ সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঊষার আলো তরুণ একতা সংঘের সভাপতি মোঃ আহমদ উল্লাহ।
অন্যান্যের মধ্যে উপদেষ্টা কমিটির সদস্য মোঃ বেলাল ও মোঃ এনামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
![]()









