- - -

উৎসব

Print News

উৎসব
অদিতি চৌধুরী

আমাদের নেশা সৃজনের উৎসবে
উৎসব যেন অপরূপ অভিসার
অভিসারী মন যতবার অভিযানে
কেন্দ্র তখুনি পরিধি ছুঁয়েছে তার।

আমাদের পেশা সৃজনের উৎসবে
উৎসব গড়ে মালতীর সংসার
সংসারে বাড়ে ভ্রূণের জন্মবয়স
দিনলিপি লেখে হিসেবের পয়জার।

আমাদের দিশা সৃজনের উৎসবে
উৎসব মানে খুনসুটি অভিমান
অভিমানি মন সকালে লুকায় রাত
অধরের তাপে গুনগুনে কাঁপে গান।

আমাদের বসা সৃজনের উৎসবে
উৎসব আনে জিরানোর অবসর
অবসর ডাকে হাটখোলা সংলাপ
আসর জমাই আমি ও আমার দোসর।

আমাদের ভাষা সৃজনের উৎসবে
উৎসবে হাসে মধুঋতু গুঞ্জন
গুঞ্জিত দেহে পাপড়ির খসে পড়া
চন্দ্রাহত মুখরিত মৌ-মন।

https://docs.google.com/document/d/1G0oqoj7OED5kd7yclpd2rCj13R7CIhAXMwl4f01rEKI/mobilebasic

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa