
নিজস্ব প্রতিবেদক
আগামী ২১ মে ফটিকছড়িতে অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচন বয়কটের আহবান জানিয়ে ফটিকছড়ির ভূজপুরে লিফলেট বিতরণ করেছে বিএনপি।
শনিবার (১১মে) সকালে ভূজপুর থানাধীন নারায়নহাটসহ বিভিন্ন স্থানে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সরোয়ার আলমগীরের নেতৃত্বে এসব লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণের সময় বিএনপি নেতা সরোয়ার আলমগীর বলেন,ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমি তুমি ডামি নির্বাচনের ফসল বর্তমান ভোটার শূন্য উপজেলা নির্বাচন। প্রথম বার হয়ে যাওয়া নির্বাচনে এক শতাংশ ভোটারও যায়নি। এই ভোটার বিহীন নির্বাচন জনগণ যেভাবে বর্জন করেছে, আগামী ২১ তারিখের কথিত উপজেলা উপজেলা নির্বাচনও বর্জন করার জন্য ফটিকছড়িবাসীকে আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, এই তাবেদার সরকারের বিরুদ্ধে,জুলুমবাজ সরকারের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ। একতরফা ভোটকেন্দ্রে না গিয়ে তারা প্রমাণ করে দিয়েছে এই ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশের মানুষ আর চায় না। তারেক রহমানের যে নির্দেশ, হিন্দুস্তানে বিরুদ্ধে যে যুদ্ধ সেটাতে বাংলাদেশের মানুষ অবশ্যই বিজয়ী হবে।
লিফলেট বিতরণের সময় জেলা বিএনপি’র সদস্য মোবারক হোসেন কাঞ্চন, বিএনপি নেতা এনামুল হক, তাহের সিদ্দিকী, নাজিম উদ্দিন শাহীন, আবুল খায়ের, মুনসুর চৌধুরী, শাহরিয়ার চৌধুরী, মোঃ মুস্তাফা, নাছির, জাহেদ মেম্বার, কৃষক দল সাধারণ সম্পাদক নূরুল হুদা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম আবু মুনসুর, যুবদল নেতা মোশরাফুল আনোয়ার মশু, জসিম উদ্দিন, মিল্টন, হারুন, কাদের, দৌলত মিয়া, একরামুল হক একরাম, আমান, মোজাহারুল ইকবাল লাভলু, ইব্রাহিম, বেলাল, নাছির, বাহাদুর, আলমগীর, সুজন, ছাত্রদল যুগ্ম আহ্বায়ক মীর আলী আকবর ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক কে এফ সাইমন প্রমূখ উপস্থিত ছিলেন।
![]()









