- - -

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: নিহত ২০

Print News

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: নিহত ২০

 

রাজধানীর উত্তরায় মর্মান্তিক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলমান রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে ভবনের উপর পড়ে। এতে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

দুর্ঘটনার কারণ উদঘাটনে বিমানবাহিনী তদন্ত কমিটি গঠন করেছে বলে জানা গেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa