
উত্তরাখন্ডে শেষকৃত্য থেকে ফেরার পথে খাদে ভ্যান মৃত অন্তত ৮
বৃহস্পতিবার (২৩ এপ্রিল ) দুপুরে ভারতের উত্তরাখন্ডের তেহরি জেলার চম্বা এলাকায় একটি গাড়ি গভীর খাদে পড়ে গিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। আরও ২ জন আহত হয়েছেন। তেহরির জেলাশাসক নিতিকা খান্ডেলওয়াল জানিয়েছেন, মৃতরা ঘানসালির থিয়োলধার গ্রামের বাসিন্দা। তাঁরা হরিদ্বারে এক গ্রামবাসীর শেষকৃত্য সম্পন্ন করে বাড়ি ফিরছিলেন। সেই সয়ম চালক বোলেরো গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ঘটনার সময়ে গাড়িটিতে ১০ জন যাত্রী ছিলেন। উদ্ধারকারী দল ৮টি মৃতদেহ উদ্ধার করেছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ মর্মান্তিক ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোকপ্রকাশ করেছেন।
![]()









