
উত্তরাখন্ডে বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৬
ভারতের উত্তরাখন্ডের পাহাড়ি পথে বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। খাদে পড়ে যাওয়া বাস থেকে উদ্ধারকারী দল একের পর এক নিথর দেহ বের করে আসছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, ৪০ জন যাত্রীর মধ্যে ৩৬ জনেরই মৃত্যু হয়েছে। বাকিদের আঘাত গুরুতর। তাঁদের আকাশ পথে নিয়ে যাওয়া হয়েছে এইমসে। সেখানে চিকিৎসাধীন তাঁরা। নিহতদের পরিবার এবং আহতদের আর্থিক সাহায্য ঘোষণা করেছে কেন্দ্র ও রাজ্য সরকার। কিভাবে দুর্ঘটনা ঘটল ? তার তদন্তে নেমেছে পুলিশ। পরিস্থিতির খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। আর্থিক সাহায্য ও ঘোষণা করেন তিনি। উত্তরাখন্ড সরকারের তরফে মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে এবং আহতদের ১ লক্ষ টাকা করে সাহায্য করা হবে। এদিকে, দুর্ঘটনা দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর তহবিল থেকে ও মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।
![]()








