
উত্তরাখন্ডের নৈনিতালে গভীর খাদে পড়ল গাড়ি, মৃত ৫
ভারতের উত্তরাখন্ডের নৈনিতালে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের। মৃতদের মধ্যে ৪ জন একই পরিবারের সদস্য। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে তীর্থ যাত্রীদের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ১০০ ফুট গভীর খাদে পড়ে যায়। গাড়িটিতে মোট ৬ জন ছিলেন। তাঁদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। বাকি ১ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে প্রকাশ, এদিন দুপুর ২টায় নৈনিতালের ভাওয়ালি- স্যানেটোরিয়াম সড়ক থেকে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় একটি গাড়ি। গাড়িটি দ্রুত গতিতে চলছিল বলে জানা গেছে। দুর্ঘটনার পর গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ, স্থানীয় প্রশাসন, এসডিআরএফ এবং স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। খাদটি খুব গভীর হওয়ায় উদ্ধার কাজে যথেষ্ট বেগ পেতে হয় উদ্ধারকারী দলকে। কি কারণে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।
![]()









