
উত্তরবঙ্গে বিয়েবাড়ি যাওয়ার পথে তিস্তায় পড়ল গাড়ি, ২ জন নিহত
উত্তরবঙ্গের পাহাড়ে ভয়াবহ দুর্ঘটনা। বিয়ে বাড়ি যাওয়ার পথে তিস্তায় পড়ল গাড়ি। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ২। আহত আরও ২। শুক্রবার (১৩ ফেব্রুয়ারী ) ভোরে ঘটনাটি ঘটেছে, ১০ নম্বর জাতীয় সড়কের ২৯ মাইল এলাকায়। ডুয়ার্স থেকে সিকিম যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটেছে। মৃতদের নাম অনিকেত প্রসাদ ও অমন গুপ্তা। তাঁরা গ্যাংটকের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, এদিন ৫টায় ১০নম্বর জাতীয় সড়কের পাশে বান্দারে ক্লিফের কাছে ২৯ মাইলে একটি দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, রাস্তা থরে দ্রুত গতিতে যাওয়ার সময় একটি মোড়ে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। রাস্তা থেকে সরে গিয়ে গাড়িটি সরাসরি পাহাড়ের ধারে তিস্তা নদীতে পড়ে যায়। তা ডুবতে শুরু করে। প্রাথমিকভাবে জানা যায়, গাড়িটিতে ৪ জন ছিলেন। তাঁদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। ২ জনকে আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁরা সেখানে চিকিৎসাধীন। কালিম্পং জেলা পুলিশ সুপার অপরাজিতা রাই জানান, ২ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাকি ২ জনকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
![]()









