- - -

উত্তরপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, একাধিক যানবাহনের সংঘর্ষে নিহত ১১

Print News

উত্তরপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, একাধিক যানবাহনের সংঘর্ষে নিহত ১১

 

ভারতের উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার দ্রামান্দগঞ্জ এলাকায় বুধবার (২২ এপ্রিল ) রাতে একাধিক যানবাহনের সংঘর্ষের ঘটনা সংগঠিত হয়েছে। এর জেরে অন্তত ১১ জনের প্রাণহানি হয়েছে বলে পুলিশ জানিয়েছে।  জেলা পুলিশ সুপার অর্পনা রাজাত কৌশিক জানান, রাত ৮টা ৩০ মিনিটে দুর্ঘটনার খবর পাওয়া যায়। দ্রামান্দগঞ্জ উপত্যকা থেকে লাসোদা এলাকার দিকে নামার পথে একটি যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। প্রাথমিক তদন্তে ধারনা করা হচ্ছে, পেছন থেকে আসা একটি ট্রাক ব্রেকফেল করে সামনে থাকা আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। এই সংঘর্ষের মধ্যে একটি গাড়ি ২ ট্রাকের মাঝে আটকে পড়ে। পরে ধারাবাহিক ঘটনায় আরও একটি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে এবং তাতে আগুন ধরে যায় বলে তিনি জানান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যায়। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করা হয়। এসপি বলেন, এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, দুর্ঘটনায় জড়িত একটি ট্রাকের নিবন্ধন নম্বর বিহারের, অন্যটি মধ্যপ্রদেশের। এছাড়া জড়িত গাড়িগুলোর মধ্যে একটি সোনভদ্র জেলা এবং আরেকটি মির্জাপুর জেলার বলে জানা গেছে। ঘটনাস্থলে এখনও পুলিশ মোতায়েন রয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa