- - -

উত্তরপ্রদেশে ট‍্যাংকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাসের, কমপক্ষে ৮ জন নিহত 

Print News

উত্তরপ্রদেশে ট‍্যাংকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাসের, কমপক্ষে ৮ জন নিহত

 

 

ভারতের উত্তরপ্রদেশে ট‍্যাংকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে উল্টে গেল যাত্রীবোঝাই বাস। দুর্ঘটনায় কমপক্ষে ৮ জন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত আরও ১৯ জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কন‍ৌজ জেলার অগরা- লখনউ এক্সপ্রেসওয়েতে। পুলিশ সূত্রে প্রকাশ, ৪০ জন যাত্রী নিয়ে লখনউ থেকে দিল্লি যাচ্ছিল একটি বাস। শুক্রবার (৬ ডিসেম্বর ) সকাল অরাইয়া সীমানার কাছে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। দ্রুত গতিতে যাওয়ার সময় জলের একটি ট‍্যাংকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে রাস্তার উপর উল্টে যায় বাসটি। দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের অংশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় স্থানীয় থানার পুলিশ। আসে দমকল এবং উদ্ধারকারী দল। তবে স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজ শুরু করে। পরে উদ্ধারকারী দল এসে বাসের মধ‍্যে থেকে যাত্রীদের বার করে আনেন। তারপর সকলকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা পরীক্ষা করে ৮ জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি আহতদের চিকিৎসা চলছে। সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে বলে জানান কনৌজের পুলিশ সুপার অমিত কুমার।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa