- - -

উত্তরপ্রদেশে ছানি অপারেশনে গাফিলতি, দৃষ্টি ফেরাতে গিয়ে দৃষ্টিশক্তি হারালেন ৯ জন

Print News

উত্তরপ্রদেশে ছানি অপারেশনে গাফিলতি, দৃষ্টি ফেরাতে গিয়ে দৃষ্টিশক্তি হারালেন ৯ জন

 

উত্তরপ্রদেশে দৃষ্টি ফেরাতে গিয়ে দৃষ্টিশক্তি হারালেন ৯ জন। গোরক্ষপুরের একটি বেসরকারি হাসপাতালের এই কান্ডে গোটা রাজ্য জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। উঠছে গাফিলতির অভিযোগ। সমালোচনার মুখে পড়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে যোগী সরকার। জানা গেছে, গত ১ ফেব্রুয়ারী গোরক্ষপুরের একটি বেসরকারি হাসপাতালে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে ৩০ জন রোগীর ছানির অস্ত্রোপচার করানো হয়। এর মধ্যে ১৮ জনের চোখে সংক্রমণ ধরা পড়ে। শেষ পর্যন্ত ৯ জন রোগী দৃষ্টি শক্তি হারান। চিকিৎসার জন্য তাঁদের অন্য হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাঁদের সংক্রামিত চোখটিকে বাদ দেওয়া হয়। হতভাগ্য রোগীর আত্মীয়রা জানিয়েছেন, অস্ত্রোপচারের দিন কয়েক পর থেকেই চোখ ফুলতে শুরু করে। রক্ত, পুঁজ বার হতে থাকে। সঙ্গে চোখে প্রচন্ড যন্ত্রনা শুরু হয়। এই পরিস্থিতিতে অনেকেই আত্মীয়দের ব্যক্তিগত উদ্যোগে দিল্লি, লখনউ এবং বারাণসীর হাসপাতালে ভর্তি করান। খবর প্রকাশ্য আসতেই নড়েচড়ে বসে উত্তরপ্রদেশের স্বাস্থ্য দপ্তর। হাসপাতাল পরিদর্শনে যান আধিকারিকরা। আপাতত হাসপাতালের চক্ষু বিভাগটি সিল করে দেওয়া হয়েছে। অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন জেলাশাসক দীপক মীনা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa