
উখিয়ায় ভাড়া বাসায় অনৈতিক কাজের অভিযোগে দুই এনজিও কর্মকর্তা আটক, মামলা দায়ের
কক্সবাজারের উখিয়ায় একটি ভাড়া বাসায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে দুই এনজিও কর্মকর্তাকে হাতেনাতে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) কর্মকর্তা ফয়সাল আহম্মেদ (৩৫) এবং আরটিএম ইন্টারন্যাশনালের চিকিৎসক ডা. ফাতেমা তুজ জোহরা ঋতু (২৮)।
স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। প্রতিবেশীদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই ওই বাসায় সন্দেহজনক যাতায়াত লক্ষ্য করা যাচ্ছিল। অভিযানে সরাসরি আপত্তিকর পরিস্থিতিতে তাদের পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
তদন্ত সম্পন্ন করে উভয়ের বিরুদ্ধে প্রযোজ্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মানবিক সেবায় নিয়োজিত সংস্থার কর্মকর্তাদের এমন কর্মকাণ্ড এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের জন্ম দিয়েছে। সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
![]()









