
ঈদে মানুষ ও জানমালের নিরাপত্তায় সাতকানিয়া থানা পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ-ওসি প্রিটন সরকার
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পবিত্র ঈদ-উল-ফিতর নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সাতকানিয়া থানা এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা অবনতি রোধকল্পে সাতকানিয়া থানা ওসির উদ্যোগে ব্যতিক্রমী কার্যক্রম গ্রহন করেন। উপজেলার এলাকার চাকরিজীবী বিভিন্ন ব্যবসায়ী যাতে নির্বিঘ্নে বাড়ি আসতে পারে বিপদজনক গুরুত্বপূর্ণ সকল পয়েন্টে সাতকানিয়া পুলিশ কাজ শুরু করে দিয়েছে।যেকোনো সহিংসতা এড়াতে সার্বক্ষণিক সাতকানিয়া থানার পুলিশ টিম মাঠে কাজ করছে।
সাতকানিয়া থানার সার্কেল ও অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান বলেন,আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর যেন নির্বিঘ্নে সম্পন্ন করা যায় সে লক্ষ্যে সাতকানিয়া থানা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। বাসস্টান্ড, মার্কেট এবং হাট বাজার ঈদের জামাত সহ বিভিন্ন জনবহুল স্থানে সাতকানিয়া থানা পুলিশের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সাতকানিয়া থানা অফিসার ইনচার্জ প্রিটন সরকার বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন ও গণমানুষের যাতায়াতে ভোগান্তি এড়াতে উপজেলার বিভিন্ন বাজারে যানজট নিরসনে থানা ও ট্রাফিক পুলিশ সদস্যরা যানজট নিয়ন্ত্রণে কাজ করছে । এবং আমাদের পুলিশ বাহিনী দায়িত্বের পাশাপাশি পথচারীদের রাস্তা পারাপারেও তাঁরা সহায়তা করছেন।
তিনি আরো বলেন চট্টগ্রাম জেলার সুযোগ্য মান্যবর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে এবং অতিরিক্ত পুলিশ সুপার সাতকানিয়া সার্কেল শিবলী নোমান মহোদয়ের দিক-নির্দেশনায় সাতকানিয়া থানা এলাকার বিভিন্ন বিটে কর্মরত অফিসার, সহকারি বিট অফিসার ও থানা অন্যান্য অফিসারদেও নিয়ে আমি কার্যক্রম শুরু করেছি। আমাদের এ কর্মসূচি জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং প্রতিরোধ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা,গরু চুরি বিষয়ে সর্তক থাকা, ছিনতাই সহ সকল প্রকার অপরাধ সংঘটন হতে বিরত থাকা ।ঈদ উপলক্ষে মানুষের জানমাল রক্ষার বিষয়ে সাতকানিয়া থানা পুলিশ তৎপর রয়েছে।
কোন ব্যবসায়ী রেমিটেন্স যোদ্ধাসহ যেকোনো নাগরিক ব্যাংক বিমাতে যেকোনো বেশি টাকা লেনদেনের সময় আমরা পুলিশ ফটকলের ব্যবস্থা করে দিচ্ছি। আমি সাতকানিয়ার ব্যবসায়ীদের অনুরোধ করবো আপনাদের ব্যবসা পরিচালনায় যেকোনো অপরাধমূলক সংজ্ঞা দেখা দিলে আমাদের থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করছি । মাঠের সর্বক্ষণিক আমাদের মোবাইল টিম কাজ করতেছে যে কোন সময় সহযোগিতা পাবেন। বিভিন্ন অপরাধ প্রতিরোধ করার লক্ষ্যে সাতকানিয়া থানা পুলিশকে সহায়তা করা ও যেকোনো সমস্যায় থানা পুলিশের সহায়তা নেয়াসহ সকল প্রকার অপরাধ সম্পর্কিত অগ্রিম তথ্য প্রদান করে সাতকানিয়া থানা পুলিশ কর্তৃক সুষ্ঠু ও সুন্দর সেবা গ্রহন নিশ্চিত করার জন্য এবং থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে সহযোগিতা করার জন্য জনগণকে বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়।
![]()









