- - -

ইসলামী ব্যাংকের সঙ্গে কলকাতার এ্যাপোলো হাসপাতালের চুক্তি স্বাক্ষর

Print News

ইসলামী ব্যাংকের সঙ্গে কলকাতার এ্যাপোলো হাসপাতালের চুক্তি স্বাক্ষর

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও কলকাতার এ্যাপোলো মাল্টি ¯েপশালিটি হাসপাতালের মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্য এবং ব্যাংকের কার্ড গ্রহীতারা চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার ওপর বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন। ২৩ আগস্ট ২০২৩, বুধবার ইসলামী টাওয়ারে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার উপস্থিতিতে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আকিজ উদ্দীন ও এ্যাপোলো মাল্টি ¯েপশালিটি হাসপাতাল কলকাতার সিইও রানা দাসগুপ্ত এ সংক্রান্ত সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান ভূঁইয়া এবং এ্যাপোলো মাল্টি ¯েপশালিটি হাসপাতাল, কলকাতার সিনিয়র মার্কেটিং ম্যানেজার শ্রীজীব ঘোষ, সিয়ক হেলথ কেয়ারের সিইও মাসুমুজ্জামান ও সিয়ক হেলথ কেয়ারের ঢাকা ডিভিশন প্রধান আনওয়ার আল হক  ও উভয় প্রতিষ্ঠানের নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa