- - -

ইসলামী ব্যাংকের উদ্যোগে দেশব্যাপী ৩১ হাজার দুঃস্থ শিশুর মাঝে খাবার বিতরণ

Print News

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে জামিয়া আশরাফিয়া মাদরাসা, বারিধারায় দুঃস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। ৯ এপ্রিল ২০২৩, রবিবার ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন এ খাবার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বশির আহমেদ ও মোঃ মিজানুর রহমান ভূঁইয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আবুল হাসান ও নজরুল ইসলাম, জামিয়া আশরাফিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবদুল আলীম ফরিদী ও বাইতুন নুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ সফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে পহেলা রমযানে দেশব্যাপী ৬১৯টি শিশু সদনে ৩০,৬৬৫ জন দুঃস্থ শিশুর মাঝে খাবার ও ইফতার বিতরণ করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa