- - -

ইরানের উপর মার্কিন সাম্রাজ্যবাদের একতরফা আক্রমণের প্রতিবাদে দিনহাটায় SUCI-র ধিক্কার মিছিল

Print News

ইরানের উপর মার্কিন সাম্রাজ্যবাদের একতরফা আক্রমণের প্রতিবাদে দিনহাটায় SUCI-র ধিক্কার মিছিল

 

ইরানের উপর ইজরায়েলের নৃশংস হামলা এবং তাতে মার্কিন সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ মদতের প্রতিবাদে দিনহাটা শহরে ধিক্কার মিছিল করল SUCI (কমিউনিস্ট) শহর লোকাল কমিটি। সোমবার দিনহাটা শহরের হাসপাতাল মোড় সংলগ্ন SUCI-এর কার্যালয় থেকে শুরু হয় মিছিলটি, যা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে SUCI নেতারা জানান, ইরানের উপর ইজরায়েলের হামলায় দেশটির গভর্নর ইন চিফ, বিশিষ্ট পারমাণবিক বিজ্ঞানী সহ বহু নিরীহ নাগরিক নিহত হয়েছেন। এই হামলার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থন রয়েছে বলে তারা দাবি করেন।

তাদের বক্তব্য, “ইজরায়েলের ধারাবাহিক আগ্রাসনে অসংখ্য শিশু, নারী ও সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছেন। এটি নিছক একটি যুদ্ধ নয়, বরং মানবতার বিরুদ্ধে এক কাপুরুষোচিত আক্রমণ।” এই বর্বরতার প্রতিবাদে এবং শান্তির দাবিতে তারা এই মিছিলের আয়োজন করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa