
ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ১ (এক) কেজি গাঁজাসহ ২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
গতকাল ১৬ এপ্রিল ২০২৪ রাত আনুমানিক ০৯.৫০ টায় গোপন সূত্রে এসআই (নিঃ) রাকিবুল আবেদীন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান ডিউটি চলাকালীন ইপিজেড থানাধীন আলীশাহ রোড এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করার সময় মোঃ খোকন (২৪) ও মোঃ রাকিব ফকির (২৪) নামের ২ (দুই) জন মাদক ব্যবসায়ি ১ (এক) কেজি গাঁজাসহ গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের মাদকের ব্যাবসার কথা স্বীকার করেন। উক্ত ঘটনায় আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে। আসামীদ্বয়দের যথাযথ পুলিশী স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ মোঃ খোকন (২৪), পিতা- মোঃ আলম (তয়ৈব আলী), মাতা- শাহিদা বেগম, সাং-ভূইয়ার বাজার মাস্টার বাড়ী, শান্তিরহাট ইউপি, থানা-মনপুরা, জেলা-ভোলা।
বর্তমানে- সিমেন্ট ক্রসিং হামদুমিয়া সোসাইটি রোড সুমনের বিল্ডিংয়ের নিচ তলা, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম।
মোঃ রাকিব ফকির (২৪), পিতা-মোঃ রাজ্জাক ফকির, মাতা- কাজল বেগম, সাং-দক্ষিণ টুলিগাতি ফকির বাড়ি, ০৫ নং ওয়ার্ড, ডাকঘর-টুলিগাতি-৯৩২২, থানা-মোড়লগঞ্জ, জেলা-বাগেরহাট।
বর্তমানে- আকমম আলী রোড, মাসুদের দোকানের পাশের গলি, মুসা বিল্ডিংয়ের নিচ তলা, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম।
![]()









