
ইউসিটিসিতে ফ্যাকাল্টি মিটিং
গত ১৬ এপ্রিল, মঙ্গলবার ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং (ইউসিটিসি) এর কনফারেন্স রুমে স্প্রিং- ২০২৪ একাডেমিক কার্যক্রম উপলক্ষে উপাচার্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো: জাহিদ হোসেন শরীফ এর সভাপতিত্বে ফ্যাকাল্টি মিটিং অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ইউসিটিসির ট্রেজারার সহযোগী অধ্যাপক আহমেদ শরীফ তালুকদার , কন্ট্রোলার অফ এক্সাম ড. মো. নুরুল আবছার,রেজিস্ট্রারার জনাব সালাহউদ্দিন আহমেদ সহ আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় প্রধান ও কো-অর্ডিনেটর বৃন্দ। উক্ত সভায় স্প্রিং-২০২৪ এর ক্লাস রুটিন,মিডট্রাম ও ফাইনাল ট্রাম পরীক্ষাসহ,অন্যান্য একাডেমিক বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়।
![]()








