- - -

আহমেদ রুবেলের প্রয়াণে মিউজিক অ্যাসোসিয়েশনের স্মরণসভা অনুষ্ঠিত

Print News

আহমেদ রুবেলের প্রয়াণে মিউজিক অ্যাসোসিয়েশনের স্মরণসভা অনুষ্ঠিত

 

গাজীপুর এর কৃতি সন্তান জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলের মৃত্যুতে আজ সোমবার ১২ ফেবৰুয়ারি গাজীপুর মিউজিক এসোসিয়েশন এর উদ্যোগে গাজীপুর প্রেস ক্লাবে স্মরণ সভা অনুষ্ঠিত।
মিউজিক এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ইফতেখার শিশির এর সঞ্চালনায় অধ্যক্ষ আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মহিউদ্দিন আহমেদ মহি।

বক্তব্য রাখেন মোহাম্মদ আশরাফ টুলু জনপ্রিয় অভিনেতা সৈয়দ শুভ্র।
আরো উপস্থিত ছিলেন মিউজিক অ্যাসোসিয়েশন এর
সাংগঠনিক সম্পাদক শাহ আলম সজল, মিউজিক অ্যাসোসিয়েশন এর সদস্য ও গীতিকার বিএম আশিক হাসান।
কবি সংগঠক ও সাংবাদিক কাজী আশরাফুল আলম
গাজীপুর সদর প্রেসক্লাব এর প্রচার ও প্রকাশনা সম্পাদ শাকিল আল ফারুকী, বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মাখন দেওয়ান, সিনিয়র সাংবাদিক মোঃ খোকা আমিন সহ
কবি, সাংবাদিক, অভিনেতা, ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা আহমদ রুবেলের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগের আপ্লুত হয়ে পড়েন।
বক্তাদের কন্ঠে উঠে আসে আহমেদ রুবেল এর মত অভিনেতা একদিনে জন্ম হয়নি, আর কখনো তারা ফিরাও আসবে না।
গাজীপুরবাসী আহমেদ রুবেল কে হারিয়ে যে অপূরণীয় ক্ষতি হয়েছে এটা কোনদিনও পূরণ হবে না।
বক্তারা আরো বলেন রাজনৈতিক আন্দোলনের মতো সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে সাংস্কৃতিক ব্যক্তিত্ব বরাবরই অবহেলিত। তারা যেন কখনোই অবহেলার শিকার হয়ে পৃথিবী থেকে বিদায় না হতে হয়। অভিনেতা আহমেদ রুবেলের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আহমেদ রুবেলের বিদেহি আত্বার শান্তি কামনা করে শোক সভা সমাপ্ত হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa