- - -

আসাম, পশ্চিমবঙ্গ, কেরলে অভিযান এসটিএফের, বাংলা টিমের ৮ জন গ্রেফতার 

Print News

আসাম, পশ্চিমবঙ্গ, কেরলে অভিযান এসটিএফের, বাংলা টিমের ৮ জন গ্রেফতার

 

আনসারুল্লা বাংলা টিমের (এবিটি) সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পশ্চিমবঙ্গ, আসাম ও কেরলে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করল আসামের এসটিএফ ( স্পেশাল টাস্ক ফোর্স)। এসটিএফের তরফে জানানো হয়েছে, ধৃতরা ভারতে বসে বাংলাদেশের জঙ্গি সংগঠনটির হয়ে কাজ করছিল। বুধবার (১৮ ডিসেম্বর ) গভীর রাতে অভিযান চালিয়ে ওই ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম সাদরদি ওরফে শাব শেখ (৩৬) সে বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা, কেরল থেকে গ্রেফতার করা হয়েছে। মিনারুল শেখ (৪০), আব্বাস আলি (৩৩) তাদের ২ জনকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয়। নুর ইসলাম মন্ডল (৪০), আব্দুল করিম মন্ডল (৩০), মজিবর রহমান (৪৬) এবং হামিদুল ইসলাম (৩৪) এদের আসামের কোকরাঝাড় থেকে পাকড়াও করা হয়েছে। আসামের ধুবড়ি থেকে গ্রেফতার করা হয় এনামুল হক (২৯) নামে আরও একজনকে। আসামের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান পার্থসারথী মহন্ত বলেছেন, ” সাদরাদি কেরলে যাওয়ার আগে আনসারুল্লা বাংলা টিমের (এবিটি) স্নিপার সেলের কর্মীদের সঙ্গে দেখা করতে আসাম এবং পশ্চিমবঙ্গে এসেছিল। তিনি আরও জানান, ধৃতরা এবিটির প্রধান জসিম উদ্দিন রহমানির ঘনিষ্ঠ সহযোগী ফারহান ইশরাকের নির্দেশে কাজ করছিল।
উল্লেখ্য, জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম ভারতীয় উপমহাদেশে আল কায়েদার সহযোগী হিসেবে কাজ করে। আসাম পুলিশের তরফে জানানো হয়েছে, এ দেশে নাশকতা ছড়ানোই ছিল তাদের মূল লক্ষ‍্য। সেই লক্ষ‍্যে কাজ করছিল স্লিপার সেল।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa