- - -

আসাম ও জাপানের মধ‍্যে সম্পর্ক গভীর করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঃ মুখ‍্যমন্ত্রী হিমন্ত

Print News

আসাম ও জাপানের মধ‍্যে সম্পর্ক গভীর করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঃ মুখ‍্যমন্ত্রী হিমন্ত

 

 

জাপানের প্রতিনিধি পরিষদের স্পিকার নুকাগা ফুকুশিরো এবং তাঁর উচ্চস্তরের প্রতিনিধিদের আসাম রাজ‍্যে স্বাগত জানালেন মুখ‍্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার (৩ মে) তাঁরা আসামে ৩ দিনের সফরে এসেছেন। এই সফরকে আসাম ও জাপানের মধ‍্যে সম্পর্ক দৃঢ় করার একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। এদিন সন্ধ্যায় তাঁর দপ্তর লোকসেবা ভবনে স্পিকার এবং প্রতিনিধি দলকে গ্রহণ করার সময় মুখ‍্যমন্ত্রী ডঃ শর্মা বলেন, ” আমি সম্মানিতবোধ করছি স্পিকার এবং তাঁর প্রতিনিধি দলকে আমাদের সুন্দর রাজ‍্য আসামে স্বাগত জানাতে পেরে।” এই সফর আসাম এবং জাপানের মধ‍্যে সম্পর্ক গভীর করার একটি প্রমাণ। এই সফর জাপানি কোম্পানি গুলোকে আসাম এবং অন‍্যান‍্য উত্তর – পূর্ব রাজ‍্যে সহযোগিতা বৃদ্ধির জন্য উৎসাহিত করবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa