- - -

আসামে মায়ের কাটা মুন্ডু নিয়ে রাত কাটালো বাঁশ বাগানে, গ্রেফতার মেয়ে 

Print News

আসামে মায়ের কাটা মুন্ডু নিয়ে রাত কাটালো বাঁশ বাগানে, গ্রেফতার মেয়ে

 

ভারতের আসামরাজ্যের পশ্চিম কার্বি আংলং জেলার দেরামুখ এলাকার লালুং গ্রামে এক চাঞ্চল্যকর হত্যাকান্ডের ঘটনা সামনে এসেছে। অভিযোগে প্রকাশ, নিজ কন্যা পূজা মালাং গর্ভধারিনী মা অনুমাই মালাংকে নির্মমভাবে শিরশ্ছেদ করেছেন। জানা গেছে, বুধবার (২২ এপ্রিল ) গভীর রাতে ঘুমন্ত অবস্থায় দা দিয়ে মায়ের ওপর হামলা চালিয়ে এই নৃশংস হত্যাকান্ড ঘটায় পূজা। শুধু তাই নয়, বাবা প্রেমেন্দ্র মালাং এবং বোনের ওপর ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, হত্যাকান্ডের পর পূজা মালাং মায়ের কাটা মাথা হাতে নিয়ে সারারাত বাড়ির পেছনের বাঁশ বাগানে লুকিয়ে ছিল। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার (২৩ এপ্রিল ) ভোরবেলায় বাড়ির পেছনের বাঁশ বাগান থেকে মায়ের বিচ্ছিন্ন মস্তক সহ পূজাকে আটক করে পুলিশ। ঘটনাস্থল থেকে ১টি দা, কাঁচি, শ্যাম্পুর প্যাকেট, তেল, চিরুনি, সিঁদুর এবং মাটির পাত্রসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। এই সমস্ত সামগ্রী উদ্ধারের পর এলাকায় অন্ধবিশ্বাসের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। স্থানীয়দের একাংশের ধারনা, এই নৃশংস ঘটনাটি কালা জাদুর প্রভাবে ঘটতে পারে। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির যুগেও এমন ঘটনার প্রেক্ষিতে এলাকাবাসীর মধ্যে আতংক ও কুসংস্কারের বিস্তার লক্ষ্য করা যাচ্ছে।

Loading

Facebook
Twitter
LinkedIn