- - -

আসামে ফের নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

Print News

আসামে ফের নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

 

ভারতের আসামরাজ্যে আবার ও ১৪ বছর বয়সী এক কিশোরীকে ৩ যুবক মিলে গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। দোকানে যাওয়ার পথে তাকে অপহরণ করে নিয়ে গিয়ে এই অপরাধ সংগঠিত করা হয় বলে জানা গেছে। ইতিমধ্যেই পুলিশ ১ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। তবে আরও ২ জন এখন ও পলাতক। ঘটনাটি ঘটেছে মায়ংয়ের ১ নম্বর গাগলমারী এলাকায়। অভিযোগ অনুযায়ী, ১৪ বছর বয়সী ওই কিশোরী বাড়ির পাশের একটি দোকানে যাওয়ার জন্য বের হলে আগে থেকে ওৎ পেতে থাকা ৩ অভিযুক্ত জোরপূর্বক তাকে একটি গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায়। এরপর তার উপর পাশবিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে ইনামুল হোসেন, আলি হোসেন এবং উবাইদুল্লার বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মায়ং থানায় একটি এফআইআর দায়ের করা হলে পুলিশ দ্রুত তৎপর হয়ে ওঠে। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে নির্যাতিতা কিশোরীকে উদ্ধার করতে সক্ষম হয় এবং অভিযুক্ত উবাইদুল্লাহকে গ্রেফতার করে। তবে এখনও অপর ২ অভিযুক্ত পলাতক রয়েছে। ঘটনার পর সমগ্র এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা পলাতক ২ অভিযুক্ত ইনামুল ও আলিকে দ্রুত গ্রেফতার করে কঠোরতম শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন। বর্তমানে মায়ং পুলিশ গ্রেফতার হওয়া অভিযুক্ত উবাইদুল্লাহকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এবং পলাতক ২ অভিযুক্তের সন্ধানে জোরদার অভিযান অব্যাহত রেখেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa