- - -

আসামে গরুকে স্নান করাতে গিয়ে সলিলসমাধি যমজ ২ ভাইয়ের

Print News

আসামে গরুকে স্নান করাতে গিয়ে সলিলসমাধি যমজ ২ ভাইয়ের

 

ভারতের আসামরাজ্যে গরু বিহুর আনন্দ উৎসবের আবহের মধ্যেই গোয়ালপাড়া জেলায় ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। জেলার কৃষ্ণাইয়ের ভোজমালা এলাকায় গরু বিহুর প্রথা পালন করতে গিয়ে নদীতে গরু ধোয়ার সময় ডুবে মৃত্যু হয় দীপংকর নাথ ও দেবাশিষ নাথ নামে ২ যমজ কিশোরের। নবম শ্রেনীর ছাত্র এই ২ ভাই টেঙাবাড়ি গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ এপ্রিল ) সকালে গরু বিহুর রীতি অনুযায়ী ২ ভাই অন্যান্য গ্রামবাসীদের সঙ্গে কৃষ্ণাই নদীতে গরু ধোয়ার ঞ্জ যায়। সেই সময় আচমকাই তারা গভীর জলে তলিয়ে যায় এবং অল্প সময়ের মধ্যেই নিখোঁজ হয়ে পড়ে। উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা চালানোও ব্যর্থ হয় এবং পরে প্রশাসনকে খবর দেওয়া হয়। খবর পেয়ে রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী এসডিআরএফ এর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ তল্লাশির পর নদী থেকে ২ ২ ভাইয়ের নিথর দেহ উদ্ধার করা হয়। একসঙ্গে ২ সন্তানের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার, গোটা টেঙাবাড়ি গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa