
আসামের লালায় হেরোইন উদ্ধার, গ্রেফতার ২
ভারতের আসামরাজ্যের হাইলাকান্দি জেলার লালা থানার পুলিশ বৃহস্পতিবার (১৪ মে) বিশেষ অভিযানে উদ্ধার হলো সন্দেহজনক হেরোইন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নেমে ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, রাজেশ্বরপুর ৭ম খন্ডের বাসিন্দা হাবিজুর রহমান (১৯) ও দিলোয়ার হোসেন লস্কর (৩০) কে আটক করা হয়। অভিযানের সময় তারা একটি স্কুটি নিয়ে চলাচল করছিলেন। তল্লাশি চালিয়ে পুলিশ স্কুটির সিটের স্টোরেজ কম্পার্টমেন্টের নিচে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা ১০ গ্রাম সন্দেহজনক হেরোইন উদ্ধার করে। পরে ঘটনাস্থল থেকেই ২ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য পরীক্ষার জন্য পাঠানো হবে এবং এ ঘটনার সঙ্গে জড়িত অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
![]()









