- - -

আসামের তিনসুকিয়ায় কালভার্ট থেকে নালায় গাড়ি, একই পরিবারের ৪ জন নিহত 

Print News

আসামের তিনসুকিয়ায় কালভার্ট থেকে নালায় গাড়ি, একই পরিবারের ৪ জন নিহত

 

ভারতের আসামরাজ‍্যের তিনসুকিয়া জেলায় ভয়াবহ দুর্ঘটনার খবর পাওয়া গেছে। জানা যায়, তিনসুকিয়ায় নির্মীয়মাণ কালভার্ট থেকে নালায় গাড়ি শিশুসহ একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। খবরে প্রকাশ, মঙ্গলবার (১২ নভেম্বর ) ডিব্রুগড়- তিনসুকিয়া বাইপাসের পানিতলার কাছে এই দুর্ঘটনাটি ঘটে। ভোর ৪টায় ডিব্রুগড় বাণীপুর রেলস্টেশন থেকে তিনসুকিয়ার বরডুবিতে যাচ্ছিল। গাড়িটিতে একটি পরিবারের ৬ জন সদস্য ছিল বলে জানা গেছে। তাঁরা বিহার থেকে তিনসুকিয়ায় একটি বিয়েতে যোগ দিতে এসেছিলেন। পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় এবং আহতদের চিকিৎসার জন‍্য আসাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa