
আসামের জিরিঘাটে পুলিশের গুলিতে নিহত মাদক মাফিয়া
ভারতের আসামরাজ্যের কাছাড় জেলার জিরিঘাট এলাকায় পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয়েছে এক মাদক মাফিয়ার। বুধবার (১৩ মে) রাতে জিরিঘাটের প্রত্যন্ত এলাকায় এ ঘটনাটি সংগঠিত হয়। নিহত মাদক মাফিয়ার নাম সাইলেন ডঙ্গল । মৃতদেহ বর্তমানে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার জানান, প্রাথমিক তদন্তে নিহত সাইলেন ডঙ্গল নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত ছিল বলে তথ্য পাওয়া গেছে। ঘটনায় আরও তদন্ত চালাচ্ছে কাছাড় পুলিশ। উল্লেখ্য, গত সপ্তাহে মাদক মাফিয়াদের গুলিতে এক পুলিশ কর্মী আহত হয়েছিলেন। এই ঘটনার তদন্ত এবং অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছিল পুলিশ। তারই মধ্যে জিরিঘাটে এই গুলি চালনার ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
![]()









