
আসামের জনপ্রিয় সংগীত শিল্পী জুবিন গগের মৃত্যুতে শোকাহত মুখ্যমন্ত্রী হিমন্ত
সিঙ্গাপুরে রহস্যজনক মৃত্যু জুবিন গগের। গিয়েছিলেন নথ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে। ২০ সেপ্টেম্বর সিঙ্গাপুরের সেই অনুষ্ঠানে পারফম করার কথাও ছিল গায়কের। তবে তার আগেই সবশেষ। যদিও গায়কের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। জানা যায়, প্যারাগ্রাইডিং করতে গিয়েই সমুদ্রে পড়ে যান জুবিন। সেখান থেকে তাঁকে উদ্ধার করে সিঙ্গাপুর পুলিশের তরফে হাসপাতালে ভতি করা হলেও শেষরক্ষা হয়নি। জুবিনের মৃত্যুতে শোকাস্তব্ধ আসামের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশমা। শোক প্রকাশ করে তিনি জানিয়েছেন, ” আজ আমার তার প্রিয় সন্তানকে হারাল। আসামের কাছে জুবিন গগ কি ছিলেন? কিংবা আসামের মানুষের মনজুড়ে কতটা ছিলেন জুবিন? সেটা ভাষায় প্রকাশ করা যায় না। বড্ড তাড়াতাড়ি চলে গেলেন। এটা তো তাঁর চলে যাওয়ার বয়সও নয়। জুবিনের কন্ঠে শ্রোতাদের উজ্জীবিত করার এক দারুন ক্ষমতা ছিল। এমন শূন্যতা রেখে গেলেন, যা কখনও পূরণ হবে না। আসামের ভবিষ্যৎ প্রজন্ম জুবিনকে অসমিয়া সংস্কৃতির অন্যতম ধারক বাহক এবং স্তম্ভ হিসেবেই মনে রাখবে। “
![]()









