
আসামের কাজিরাঙায় গন্ডারের আক্রমণে এক বনকর্মীর মৃত্যু
রবিবার(১৫ ফেব্রুয়ারী) আসামরাজ্যের জাতীয় উদ্যান কাজিরাঙার কঁহরা বনাঞ্চলে গন্ডারের আক্রমণে এক বনকর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত বনকর্মীর নাম সাহাবুদ্দিন। তিনি জুরিয়া এলাকার বাসিন্দা। এই ঘটনায় রমেন বরা নামে আরও এক বনকর্মী গুরুতরভাবে আহত হয়েছেন। আহত বনকর্মীকে তাৎক্ষণিক উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, কর্তব্যরত অবস্থায় বনাঞ্চলে টহল দেওয়ার সময় হঠাৎ একটি গন্ডার তাদের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই সাহাবুদ্দিনের মৃত্যু হয় এবং রমেন বরা গুরুতর আহত হন। এই হৃদয়বিদারক ঘটনায় বন বিভাগের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
![]()









