
আসামের কলিয়াবরে ট্রাক- ডিজায়ারেট সংঘর্ষে নিহত ২
ভারতের আসামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, ট্রাক ও সুইফট ডিজায়ার গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই ভয়াবহ ঘটনা ঘটে। শুক্রবার (২৪ এপ্রিল ) রাতে কলিয়াবরের রাঙলুর ৩৭ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি সংগঠিত হয়। নিহতদের মধ্যে ১ জনের পরিচয় পাওয়া গেছে। তিনি শিবসাগরের নাজিরা এলাকার বাসিন্দা মনোজ নেওগ। অন্যজনের পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিক তথ্য অনুযায়ী, নাজিরার সুন্দরপুর থেকে তেজপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় দুর্ঘটনার শিকার হয় গাড়িটি। দুর্ঘটনায় ১টি শিশু সহ আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত তেজপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
![]()









