- - -

আসন্ন শারদীয় দূর্গা পুজা উপলক্ষ্যে সরাইলে থানাতে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Print News

আসন্ন শারদীয় দূর্গা পুজা উপলক্ষ্যে সরাইলে থানাতে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আসন্ন শারদীয় দূর্গা পুজা ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (২১ সেপ্টেম্বর) সরাইল থানা ভবনের ২য় তলার সম্মেলন কক্ষে সনাতনী ধর্মালম্বী নেতাদের সাথে মতবিনিময় করেন সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কল) মো. রকিবুল হাসান ও সরাইল থানার ওসি আব্দুর রাজ্জাক।

সরাইল থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুর রহমানের সঞ্চালনায় ও সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলার সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. রাকিবুল হাসান, এতে বিশেষ অতিথি বক্তব্য দেন যথাক্রমে বাংলাদেশ পূজা উদযাপন কমিটি সরাইল উপজেলা শাখার (ভারপ্রাপ্ত) সভাপতি দেবদাস হিংস রায়, সিনিয়র সহ-সভাপতি দূর্গা চরন দাস, সাধারন সম্পাদক ঠাকুর ধন বিশ্বাস, যুগ্ম সাধারন সম্পাদক দিলীপ কুমার দাস প্রমুখ।এ সময় ৪২ টি পুজা মন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদক উপস্থিত ছিলেন।

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করার জন্য ঊর্ধ্বতনের নির্দেশনানুযায়ী আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সবরকম সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন- প্রধান অতিথি সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. রাকিবুল হাসান

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa