- - -

আশাশুনির কুল্যায় গুনাগারকাটি ফোর স্টার ক্লাবের পক্ষ থেকে ৩০ হাজারের অধিক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

Print News

আশাশুনির কুল্যায় গুনাগারকাটি ফোর স্টার ক্লাবের পক্ষ থেকে ৩০ হাজারের অধিক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সাতক্ষীরা জেলার অন্তর্গত আশাশুনি থানাধীন কুল্যা ইউনিয়নে বিছ রোপন কর্মসূচি পালিত হয়েছে। গুনাহগারকাটির ব্রিজ সংলগ্ন বেরিবাঁধেদের ওপর প্রচন্ড রোদে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ে কোথাও নেই কোন গাছ-গাছালি প্রচন্ড রোদে কৃষক,শ্রমিক সকল শ্রেণীর পেশার মানুষ জনদুর্ভোগ পোহাতে হয়,পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সজলা সুফোলা সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে শুক্রবার (২৭ জুন) সকাল ১১ ঘটিকার সময় আশাশুনি ও সাতক্ষীরা ছাত্রদলের সিনিয়ার পার্সনদের নির্দেশনায় গুনাগারকাটি ফোরস্টার ক্লাবের পক্ষ থেকে ৩০ হাজারের অধিক আম,জাম, কাঁঠাল,নিম, খেজুর,বাবলা,শিরিস,মেগুনি সহ বিভিন্ন প্রজাতির ফোলজ বোনজ ও ঔষধি বিছ এক থেকে দুই কিলোমিটার ব্যাপি রোপন কর্মসূচি চলমান রয়েছে। এতে করে পরিবেশের ভারসাম্য যেমন রক্ষা পাবে, ঠিক তেমনি নদী ভাঙ্গন রোধে ব্যাপক ভূমিকা রাখবে। গুনাগারকাটি ফোর স্টার ক্লাবের সহ-সভাপতি বাহারুল আলম বাহার বলেন তাদের এই সংগঠনের কার্যক্রম সব সময় মানব সেবায় নিয়োজিত তারা অক্লান্ত পরিশ্রম করে সমাজের দুর্গতি লাঘবের চেষ্টা অব্যাহত রাখেন, গুনাগারকাটি ফোর স্টার ক্লাবের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন রায়হান বলেন সজলা সুফলা বাংলাদেশ গড়তে আমাদের সংগঠন সদা প্রস্তুত যখনই মানুষের খরা জলশ্বাস বন্যা কবলিত হয় তখনই আমাদের সংগঠনের সকল সদস্যরা মানুষের সাহায্য সহযোগিতায় নিজেদেরকে উজাড় করে দিতে সদা প্রস্তুত থাকে, কেউ অর্থ দিয়ে কেউ নিজের শ্রম দিয়ে যে যেমনভাবে পারে সার্বক্ষণিক দেশ ও দশের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাদের এই বৃক্ষরোপ ও কর্মসূচিতে এলাকার সচেতন মহল তাদেরকে সাধুবাদ জানিয়েছেন,এমনি ভাবে আগামীতে তারা আরো উন্নয়নমূলক কাজে অংশ নিয়ে গরিব অসহায় দুঃস্থ মানুষের পাশে থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন, গুনাগারকাটি ফোরস্টার ক্লাবের সদস্য ফারুক মোল্লা, রফিকুল ইসলাম, ইন্তাজুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa