- - -

আশাশুনিতে সাজাপ্রাপ্ত আসামি কর্তৃক বাদী ও স্বজনদের মামলা দেওয়ার হুমকি

Print News

আশাশুনিতে সাজাপ্রাপ্ত আসামি কর্তৃক বাদী ও স্বজনদের মামলা দেওয়ার হুমকি

 

সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার এক বছর সাজাপ্রাপ্ত আসামি কর্তৃক বাদীকে মামলা তুলে নেওয়ার এবং বিভিন্ন প্রকার মানসিক চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। সুত্র মতে জানা যায় আশাশুনি উপজেলার বড়দল গ্রামের জৈনক ব্যক্তির নিকট থেকে খাজরা ইউনিয়নের চেউঠিয়া গ্রামের সাহেব আলী সানার পুত্র লিয়াকাত আলী উক্ত বাদির নিকট থেকে ১০ লক্ষ টাকা ধার নেয়। পরিষোধের জন্য একের পর এক সময় নিতে থাকে এবং একপর্যায়ে যেয়ে বাঁদিকে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বুধহাটা বাজার রূপালী ব্যাংক শাখার একটা একাউন্টের চেক হস্তান্তর করে। কিন্তু বাদী ব্যাংকে যেয়ে দেখে একাউন্টে সমপরিমাণ টাকা নাই। উল্লেখিত একাউন্টের সমপরিমাণ টাকা না থাকায় ব্যাংক কর্মকর্তা অ্যাকাউন্টে সমপরিমাণ টাকা নাই বলে উল্লেখ করেএকটি ডিজ অনার স্লিপ প্রদান করেন। সেই সূত্র ধরে বাদী উকিলের মাধ্যমে টাকা পরিশোধের জন্য উকিল নোটিশ প্রদান করেন। সে উকিল নোটিশের কোন কর্ণপাত না করাই বাদী মামলা করতে বাধ্য হয়। যাহার মামলা নাম্বার সিআর ৫৫/২৩। বিজ্ঞ আদালত সাক্ষ্য প্রমাণ গ্রহণ ও বিচার বিশ্লেষণ করে গত ৩০এপ্রিল ২০২৪ তারিখে বিজ্ঞ বিচারক সমপরিমাণ টাকা ও এক বছর সাজা প্রদান করে রায় ঘোষণা করেন। রায় প্রদানএক বছর অতিবাহিত হলেও সঙ্গত কারণে আসামী লিয়াকত কে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। এখনো আইনের আওতায় আসেনি বলে বাদী আমাদের প্রতিনিধিকে জানান। বাদি আরো বলেন যে আমাকে ছয়জন বিভিন্ন শ্রেণীর ব্যক্তি দিয়ে চাপ প্রয়োগ করে চলেছে এবং আমার আত্মীয়-স্বজনের বাড়িতে গিয়ে আসামি ও তার স্ত্রী মামলা উঠিয়ে নিতে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে।এব্যাপারে আশাশুনি
থানার অফিসার ইনচার্জের নিকট জানতে চাইলে তিনি বলেন বিষয়টি আমার জানা ছিল না,আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। দ্রুত আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। বাদী আরো বলেন রায় দীর্ঘ এক বছর পার হলেও আমি ন্যায় বিচার পাব বলে আশা রাখি। আমি বিশ্বাস করি অচিরেই তাকে গ্রেফতার করে আদালতে হাজির করবেন আশাশুনি থানা পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa