- - -

আলিপুরদুয়ারে রেঞ্জ অফিসের কোয়ার্টারে ৩ জনের দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য 

Print News

আলিপুরদুয়ারে রেঞ্জ অফিসের কোয়ার্টারে ৩ জনের দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

 

 

ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের মাদারিহাট রেঞ্জ অফিসের কোয়ার্টারে সোমবার (৩ মার্চ) ৩ জনের দেহ উদ্ধার করা হয়েছে। এনিয়ে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। মৃতরা হলেন, বিবি লোহার ওরাঁও (৫২) তাঁর ছেলে রবি ওরাঁও এবং  নাতি বিবেক ওরাঁও। এদিন সকালে ঘর থেকে রবির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তার পাশেই বিছানায় পড়ে ছিল বিবেক ওরাঁওয়ের দেহ। আর রবির মায়ের দেহ পড়েছিল পাশের রুমের মেঝেতে। এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাদারিহাট থানার পুলিশ বাহিনী। কিভাবে তাঁদের মৃত্যু হয়েছে, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। জানা যায়, পাশের ঘরেই থাকেন বড়ভাই বিনোদ ও তাঁর স্ত্রী পুস্পা ও ছোট ছেলে। তাঁদের অলক্ষ‍্যে কিভাবে এতবড় ঘটনা ঘটল, তা নিয়ে ও প্রশ্ন উঠেছে। মৃত্যুর নেপথ্যে আত্মহত্যা, না,  কে বা কারা তাঁদের খুন করেছে তা নিয়ে ও ধোঁয়াশা তৈরি হয়েছে। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa