
আলিপুরদুয়ারে কাজে যাওয়ার সময় দুর্ঘটনায় ৪ জন শ্রমিক নিহত
কাজে যাওয়ার সময় ভয়াবহ পথ দুর্ঘটনা। চা বাগানের শ্রমিকদের পিষে দিল একটি গাড়ি। দুর্ঘটনায় মারা গেলেন ৪ জন। শনিবার (২৮ ফেব্রুয়ারী ) সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে। ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে। এদিন সকালে হাসিমারা- জয়গাঁ এশিয়ান হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলিপুরদুয়ারের ওই এলাকাতেই থাকেন তাঁরা। প্রত্যেকেই চা বাগানের শ্রমিক ছিলেন। ওই চা বাগানে বন্ধ হয়ে যায়। এরপর পাশেরই বিচ চায়ের বাগানে তাঁরা কাজ পেয়েছিলেন। প্রতিদিনই সকালে সাইকেল করে এশিয়ান হাইওয়ে ধরে তাঁরা কাজে যান। কাজ শেষে ওই রাস্তা ধরেই তাঁরা বাড়ি ফিরে আসেন। এদিন ও সকালে সাইকেল দিয়ে কাজে যাচ্ছিলেন তাঁরা। জয়গাঁ এশিয়ান হাইওয়ের উপর দিয়ে যাওয়ার সময় একটি গাড়ি যাচ্ছিল। সাইকেলের পিছনে গাড়িটি ধাক্কামারে। রাস্তায় ছিটকে পড়েন শ্রমিকরা। সেসময় গাড়ির চাকা তাঁদের পিষে দিয়ে যায়। ঘটনা দেখে ছুটে যান স্থানীয়রা। রক্তাক্ত শ্রমিকদের উদ্ধার করে স্থানীয়রাই এলাকার লতাবাড়ি ব্লক হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা ৪ জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি ৩ জনের শারীরিক অবস্থা গুরুতর। তাঁদের আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সেখানেই তাঁরা ভর্তি রয়েছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
![]()









