- - -

আলমডাঙ্গায় ভোক্তা-অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

Print News

আলমডাঙ্গায় ভোক্তা-অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ রোববার (৩০শে আগস্ট) বেলা ১১:০০ টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এ তদারকি অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, সকাল থেকে দুপুর পর্যন্ত আলমডাঙ্গার বাজারে খাদ্যপণ্য, কসমেটিক্স ও বীজের দোকানে তদারকি চালানো হয়। এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অবৈধ কসমেটিকস বিক্রির দায়ে ‘নাহিদা কসমেটিকস কর্নার’-এর মালিক মোছা. নাহিদা খাতুনকে ৫ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করায় ‘রুবেল ফল ভাণ্ডার’-এর মালিক মো. মতিয়ার রহমানকে ৩ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রির অপরাধে ‘ইসহাক বীজ ভাণ্ডার’-এর মালিক মো. মাসুদ রানাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এই তিনটি প্রতিষ্ঠান থেকে সর্বমোট ১৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

অভিযান চলাকালে উপস্থিত ব্যবসায়ীদের ঝুলন্ত মূল্য তালিকা হালনাগাদ করা, যৌক্তিক ও নির্ধারিত মূল্যে পণ্য কেনাবেচা এবং মেয়াদোত্তীর্ণ বা মানহীন পণ্য, ওষুধ, বীজ ও শিশুখাদ্য বিক্রি করা থেকে বিরত থাকার জন্য কড়া নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যয়ন এজেন্সির বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নিপা এবং জেলা পুলিশের একটি চৌকস টিম। জনস্বার্থে ও বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa