- - -

আমার মরা গাঙ্গেয় বান এসেছে

Print News

আমার মরা গাঙ্গেয় বান এসেছে
বিশ্ব প্রতাপ বড়ুয়া

আজি মরা গাঙ্গেয় বান এসেছে
জয় মা বলে ভাসা তরী
পাল তোলে দে ওরে মাঝি
কারে লয়ে তরী দেবো পাড়ি।।

যারে করি আমার নায়ের মাঝি
সে রবে কি আমার সাথে করি
কেউ নহে যে এ জগতে হয়ে আপন
সবে চাহে আপন স্বার্থের হাঁড়ি।।

আপন করে যারে বুকে ধরি
সে বুকে চালায় ধারাল ছুরি
স্বার্থ ছাড়া কেউনা সাথী
থলে ভরে লয়ে যায় যে বাড়ী।।

তাইতো বলি আমি কেমন করি
আমি কারে নেব নায়ের মাঝি করি
আসল নকল না চিনিলে সবি মিছে
আমার মাঝ নদীতে ডুববে তরী।।

এ জনমে মনের মাঝি নাহি পেলাম
আমি মন সঁপিব কারে আমি কেমন করি
দুঃখে নদী কাঁদলো আমার কষ্টে আমি মরি
সারাজনম ধরি কূল হারা মোর ভাঙ্গা তরী।।

যারে করলাম আপন করে হৃদয় জুড়ে
মন পাবনের আমি উড়াই ঘুড়ি
ফাঁকি দিলো সে আমারে বারে বারে
মাঝি করে বিশ্বাস করি কেমন করি?

জীবন যৌবন শেষ করিলাম।কতো রঙের বেশ ধরিলাম
আজও আমি আসল মন মাঝি নাহি পেলাম।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa