- - -

আমার দোহাজারী

Print News

আমার দোহাজারী

মুহাম্মদ জায়নুল আলম
দোহাজারী পৌরসভা, চট্টগ্রাম
১১/০৪/২০২৬ ইংরেজী

 

অপূর্ব এক গ্রাম আমার
দোহাজারী ধাম,
ইতিহাসের পাতা জুড়ে
জৌলুস ভরা নাম।

ব্রিটিশ বেনিয়াদের ও আগে
ছিল রাজ-আসন,
শঙ্খ নদীর নৌবহরে
নয়ন জুড়া ক্ষণ।

আদু খাঁ আর লক্ষণ সিংহের
দু’হাজার সৈনিক,
শঙ্খ নদীর দু পাড়েতে
দু’দিকে রয় দৈনিক।

মোগল রাজের রাজধানী এই
আমার দোহাজারী,
হাজার শত বছর ধরে
আছে নামজারি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa