- - -

আমরা ভাই ভাই সংঘের সোদিয়াল জনকল্যাণ সমিতির সোদিয়াল গ্রামে বিখ্যাত কোজাগরী উৎসব ২০২৫-এর

Print News

আমরা ভাই ভাই সংঘের সোদিয়াল জনকল্যাণ সমিতির সোদিয়াল গ্রামে বিখ্যাত কোজাগরী উৎসব ২০২৫-এর

 

কোজাগরী লক্ষ্মীপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। প্রতিবছর দূর্গাপূজার পর পূর্ণিমা তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয় তাই এই দিনটিকে কোজাগরী পূর্ণিমা বা শারদ পূর্ণিমা বলা হয়।”মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান…:’ এই পংক্তিকে যদি কোনও ছবির মাধ্যমে তুলে ধরা যায়, তা হলে তা নিঃসন্দেহে হবে সুন্দরবনের মথুরাপুর বিধানসভার সোদিয়াল গ্রামের দৃশ্য। ভেদাভেদ নয়, জাতি-ধর্ম নির্বিশেষে এখানে সকলেই মেতে ওঠেন উৎসবে। এই গ্রামে, সম্প্রীতির বার্তাবাহক হয়ে আসেন দেবী লক্ষ্মী। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মুথুরাপুর বিধানসভার অন্তর্গত সোদিয়াল গ্রাম ।হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ একসঙ্গে ভাই -ভাই মত বসবাস করেন ।বাঙালীর বিশ্বখ্যাত বাংলার বড় উৎসব দুর্গাপুজা শেষ হল। আজ কোজাগরী লক্ষ্মীপুজো। প্রতি বছরের ন্যায় এবারও দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবনের মথুরাপুর বিধানসভার কেন্দ্রের বিধায়ক বাপি হালদারের ঐকান্তিক প্রচেষ্টা এক ঝাঁক বিধায়ক, একঝাঁক সংসদ, বিশিষ্ট ব্যাক্তিবর্গ, বিশিষ্ট শিক্ষক, বিশিষ্ট সমাজ সেবিক , এবং সুন্দরবন উন্নয়নের মন্ত্রী মাননীয় বঙ্কিমচন্দ্র হাজরা ও
সংসদ কীর্তি আজাদ, উপস্থিতে সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ফিতে কেটে মথুরাপুর আমরা ভাই ভাই সংঘের সোদিয়াল জনকল্যাণ সমিতির সোদিয়াল গ্রামে বিখ্যাত কোজাগরী উৎসব ২০২৫-এর শুভসূচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, সংসদ অসিতকুমার মাল, খলিলুর রহমান, আবু তাহের, মিতালী বাগ, বিধায়ক অলোক জলদাতা, যোগরঞ্জন হালদার, জয়দেব হালদার, সমীরকুমার জানা, মন্টুরাম পাখিরা, জয়নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ দাস, গিয়াসউদ্দিন মোল্লা, মগরাহাট পূর্বের বিধায়ীকা নমিতা সাহা, জেলা পরিষদের সভাধিপতি নীলিমা ,বিশাল মিস্ত্রি, সহ-সভাধিপতি সীমান্তকুমার মালি, পুলিশ সুপার কোটেশ্বর রাও,মহকুমাশাসক অঞ্জন ঘোষ প্রমুখ।কোজাগরী উৎসবের মূল উদ্যোক্তা মথুরাপুরের সংসদ বাপি হালদার। মথুরাপুর আমরা ভাই ভাই সংঘের সোদিয়াল জনকল্যাণ সমিতি তাদের এ বছর ১৯ তমবর্ষ কোজাগরী লক্ষ্মী পূজা।ছোট্ট এই গ্রাম, যেখানে সব ধর্মের মানুষ মিলেমিশে লক্ষ্মী পুজো করে থাকেন। এবার প্যারিসের অপেরা হাউসের আদলে মণ্ডপ তৈরি হয়েছে। ফুটিয়ে তোলা হয়েছে বাংলার আবেগকেও। ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি’ স্লোগান ও সহজপাঠ, বর্ণপরিচয়ের ফ্লেক্সে মোড়া মণ্ডপ চত্বর। সেজে উঠেছে বাংলার মনীষীদের কাটআউটে। উৎসবে বাংলার কৃষ্টি কলা সুদূর ঝাড়গ্রাম থেকে আসা ছৌ-নাচের দল পরিবেশন করেন মহিষাসুর বধ।
সংসদ বাপি হালদার বলেন, সম্প্রীতির এই পুজোকে ঘিরে কয়েক মাস আগে থাকতে প্রস্তুতি চলে। রবিবার সন্ধ্যায় আনুষ্ঠানিক সূচনা হল। চলবে ১২ অক্টোবর পর্যন্ত। ক্রিকেট তারকা তথা সংসদ কীর্তি আজাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে বলেন, সর্বধর্মের মিলনক্ষেত্র বাংলা। দেশের কোনও অঙ্গরাজ্যে এই উদাহরণ খুঁজে পাওয়া যাবে না। আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল ধর্মকে সমভাবে সম্মান করেন। তিনি গরিবের জন্য কাজ করাকে ধর্ম মনে করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn