- - -

আব্দুল লতিফ মোল্লা আটক!

Print News

আব্দুল লতিফ মোল্লা আটক!

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল হক ওরফে নুরাল পাগলার মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশদাতা আব্দুল লতিফ মোল্লাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ ৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার অপর আসামি অপু কাজীর ১৬৪ ধারার জবানবন্দিতে লতিফ মোল্লার বিষয়ে তথ্য পাওয়া যায়। তিনি নুরাল পাগলার বাড়ি ও দরবারে হামলা, অগ্নিসং‌যোগ, চুরি, জখম, হত্যা এবং কবর থেকে মরদেহ উত্তোলনের মামলার আসামি। এই মামলায় এখন পর্যন্ত দুজন গ্রেপ্তার হয়েছেন, এবং পুলিশ তাদের অভিযান অব্যাহত রেখেছে।

এছাড়া পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে, নুরাল পাগলার ভক্ত নিহত রাসেল মোল্লার বাবা বাদী হয়ে সাড়ে তিন থেকে চার হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে নতুন একটি অভিযোগ দায়ের করেছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa