- - -

আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

Print News

‘ সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্যে প্রদত্ত প্রতিশ্রুতি পুরণে প্রজন্মের ভুমিকা’ এই শ্লোগানে জয়পুরহাটে ৩৩তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে আজ সকালে জয়পুরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিউদ্দিন জাহাঙ্গীর, জেলা সমাজ কার্যালয়ের উপ-পরিচালক ইমাম হাসিম, এসো এনজিওর নির্বাহী পরিচালক মতিনুর রহমান, জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নুরুল আমিন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম হাক্কানী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী প্রমুখ।
শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার বয়স্ক ভাতা প্রদানের মাধ্যমে প্রবীণদের যথাযথ মর্যাদা নিশ্চিত করেছে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa