- - -

আনোয়ারার আনন্দারাম বিহারের উপাসক, বিশিষ্ট সমাজ সেবক প্রদীপ বড়ুয়ার সাপ্তাহিক ক্রিয়া সম্পন্ন

Print News

আনোয়ারার আনন্দারাম বিহারের উপাসক, বিশিষ্ট সমাজ সেবক প্রদীপ বড়ুয়ার সাপ্তাহিক ক্রিয়া সম্পন্ন

 

আনোয়ারা উপজেলাধীন ৯ নং পরৈকোড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য, তালসরা গ্রাম তালুকদার পরিবারের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ হিতৈষী ও তালসরা আনন্দারাম বিহারের ধর্মপ্রাণ উপাসক প্রয়াত প্রদীপ বড়ুয়া’র সাপ্তাহিক ক্রিয়া অষ্টপরিস্কার সহ মহতি সংঘদান তার পারলৌকিক সদ্গতি সুখ শান্তি কামনায় পুণ্যদানে গতকাল ৯ ডিসেম্বর শনিবার নিজ গ্রামের বাড়ি’র আনন্দারাম বিহার প্রাঙ্গণে মহান পূজনীয় ভিক্ষু সংঘ ও জ্ঞাতীস্বজনের উপস্থিতিতে মহতি মহাসংঘদান সম্পন্ন হয়।
এতে সভাপতিত্ব করেন উপ-সংঘরাজ শাসনভাস্কর শাসনপ্রিয় মহাস্থবির।
প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া ভিক্ষু সমিতির সভাপতি সুমঙ্গল মহাস্থবির।
প্রধান সদ্ধর্মদেশক ছিলেন বন্দর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভাগ্যেশ্বর ডক্টর দীপঙ্কর মহাথেরো। মূখ‍্য আলোচক ছিলেন সপ্তগ্রাম ভিক্ষু সমিতির সভাপতি পি লোকানন্দ মহাথেরো। সংঘদান উদ্বোধন করেন তালসরা আনন্দারাম বিহারের অধ্যক্ষ জিনরতন মহাথেরো। বিশেষ অতিথি ছিলেন সৌম‍্যসারথি শাসনমিত্র মহাস্থবির,
আরো সদ্ধর্মদেশনা করেন বিনয়রক্ষিত মহাথেরো, রাঙ্গুনিয়ার দীপংকর থেরো, সুমনশ্রী থেরো।
উপস্থিত ছিলেন বাঁশখালীর রাহুলপ্রিয় মহাথেরো, ঢেমশার শীলানন্দ মহাথেরো,প্রজ্ঞাসার মহাথেরো, লোকপ্রিয় মহাথেরো, জিনপ্রিয় মহাথেরো, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে বি এস আনন্দবোধি থেরো, জয়সেন থেরো, রাহুলপ্রিয় থেরো,ধর্মানন্দ মহাথেরো, জ্ঞাননন্দ থেরো, সুমনরক্ষিত থেরো, বুদ্ধসেবক থেরো, জ্ঞানপ্রিয় ভিক্ষুসহ আরো মহান প্রাজ্ঞ পূজনীয় শতাধিক ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব’র মহাসচিব রোটারিয়ান অমরেশ বড়ুয়া চৌধুরী। পারিবারের পক্ষে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অরূপ বড়ুয়া রিকু।
প্রয়াত প্রদীপ বড়ুয়া’র পারলৌকিক সদ্গতি কামনায় সাপ্তাহিক অষ্টপরিস্কারসহ মহতি সংঘদান শেষে সকলে মধ্যাহ্ন ভোজন গ্রহণ করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa