[bangla_day] - [english_date] - [bangla_date] - [hijri_date]

আদমদীঘিতে চেয়ারম্যার প্রার্থী হিটলুর মোটরসাইকেল শোডাউন

আদমদীঘিতে চেয়ারম্যার প্রার্থী হিটলুর মোটরসাইকেল শোডাউন

 

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা জানান দিতে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নে মোটরসাইকেল শোডাউন করেছেন চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন হিটলু। গত বৃহস্পতিবার (০১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চাঁপাপুর ৬ নম্বর ওয়ার্ডবাসীর আয়োজনে এ শোডাউন অনুষ্ঠিত হয়। চাঁপাপুর বাজার থেকে মোটরসাইকেল শোডাউনটি শুরু হয়ে ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে পুনরায় চাঁপাপুর বাজারে এসে শেষ হয়। আয়োজকদের দাবি, শোডাউনে প্রায় ৩০০টি মোটরসাইকেলে শতশত নেতামর্কী ও সমর্থকরা অংশ নেন।
শোডাউনে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা কামরুজ্জামান, আনোয়ার হোসেন, আবুল কালাম আজাদ, আনিছার আলী, আব্দুল হান্নান, ব্যবসায়ী মামুনুর রশীদ, আতিকুল আল মামুন, ইউসুফ আলী, আতিকুল ইসলাম , জাহাঙ্গীর আলম, ছাত্রদল নেতা মহিবুল ইসলাম শাকিব, যুবদল নেতা আল আমিন, শ্রমিক নেকা জুয়েল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
চাঁপাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন হিটলু বলেন, বিএনপি থেকে মনোনীত ও নির্বাচিত হলে চাঁপাপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। পাশাপাশি ইউনিয়নের রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এবং সাধারণ মানুষের কল্যাণে আমি কাজ করতে চাই।

Loading

Facebook
Twitter
LinkedIn